মো. সুজন, বেতাগী(বরগুনা)
“শ্রেষ্ঠ নবীকে কটুক্তিকরে পাপিষ্ঠ আর বদ নসীব, আমারা তাদের ঘৃণা জানাই ধিকে ধিকে ধিক শতধিক” এই স্লোগানে মুখরিত বরগুনার বেতাগীর সর্বত্র।
মহানবী হজরত মুহাম্মদ (সা:) ও হজরত আয়েশা (রা:) কে নিয়ে কটুক্তিকারীদের বিচার ও শাস্তির দাবীতে শুক্রবার বাদ জুমা ইসলামী আন্দোলন বাংলাদেশ ও বেতাগী সাধারণ ছাত্র সমাজ এর উদ্যোগে পৃথক পৃথক বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। দলমত নির্বিশেষে এ কর্মসূচিতে অংগ্রহন কারীরা বলেন, ভারতের বিজেপি নেতারা ক্ষমার অযোগ্য অপরাধ করেছে।
সরকারি দলের জাতীয় মুখপাত্র এহীন বক্তব্য দিয়েছে যা ইসলাম ধর্মের ওপর রাষ্ট্রীয় আঘাতের শামিল। তাই সারা বিশে^র মুসলমানদের কাছে তাদের প্রকাশ্যে নি:শর্ত ক্ষমা চেয়ে দোষীদের গ্রেফতারপূর্বক অবিলম্বে যথাযথ শাস্তির আওতায় আনতে হবে। তারা আরো বলেন, কোন দেশ, জাতী বা ধর্মের বিরুদ্ধে আমাদের এ কর্মসূচি নয় পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মুসলিম দেশের মানুষ হিসেবে বিশে^র মহামানব আমাদের কলিজার স্পন্ধন হজরত মুহাম্মদ (সা:) কে নিয়ে অশালিন মন্তব্য আমরা কখনোই সহ্য করবো না। আর এমন কাজ যে বা যাহারা করবে তাদের বিরুদ্ধে আমাদের এমন আন্দলন চলমান থাকবে। আমরা এর তির্বনিন্দা ও দোষিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী করছি।










