ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠি জেলা ছাত্রলীগের কমিটি ঘোষণা করা হয়েছে। সভাপতি, সম্পাদক ছাড়াও ৩১ সদস্যের এ কমিটিতে ১২ জন সহ-সভাপতি, ৮জন যুগ্ম সাধারন সম্পাদক ঘোষনা করা হয়েছে। কমিটিতে আবদুল্লাহ আল মাসুদকে সভাপতি ও মোঃ পারভেজকে সাধারণ সম্পাদক করে ৩১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়েছে।
শনিবার রাতে কমিটি ঘোষণা করার খবর নিশ্চিত করেছেন নবনির্বাচিত কমিটির সভাপতি আবদুল্লাহ আল মাসুদ মধু ও সাধারণ সম্পাদক মোঃ পারভেজ। শনিবার সন্ধ্যায় কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারন সম্পাদক লেখক ভট্টাচার্যের স্বাক্ষর করা কেন্দ্রীয় ছাত্রলীগের প্যাডে তথ্য জানানো হয়।
এতে পঙ্কজ কুমার দে, সোহাগ খান সরওয়ার, শেখ সজি্, উজ্জল মজুমদার, নাদিম মাহমুদ, মেহেদী হাসান অনিম, রুহুল আমিন, তরিকুল ইসলাম তারেক, রুবেল সিকদার, মোঃ রেজাউল করিম, আলী ইমাম খান অনু, জুলফিকার আলী রনিকে সহ-সভাপতি করা হয়েছে। যুগ্ম সাধারন সম্পাদকরা হলো আতিকুল ইসলাম হৃদয়, রইস আহম্মদ অন্তু, অভিজিৎ শাহ শান্ত, তওহিদুল ইসলাম, শুভাশীষ সেন গুপ্ত, রেদয়ন মুবিন রিথন, আলফি শাহরুন শুভ, আতাউর রহমান খান মাইনুল।
সাংগঠনিক সম্পাদকরা হলো তাজবী তরিকুল মুছা, মিজানুর রহমান আপন, আসাদুজ্জামান সৌরভ, নয়ন চন্দ্র বাড়ৈ৷ মোঃ মুহিদুল ইসলাম মিশুক, কাজী সাজিদুল ইসলাম ও চৌধুরী সোহান আহমেদ সাদ্দাম।










