নিজস্ব প্রতিবেদক, বরিশাল ॥
রাতের আধাঁরে জনগণের ভোটাধিকার হরণ করার মাধ্যমে গণতন্ত্র হত্যা দিবস উপলক্ষে বরিশালে মহানগর বিএনপি, জেলা বিএনপি, বরিশাল উত্তর জেলা বিএনপি ও তাদের যহযোগী দলগুলোর মানববন্ধন কর্মসূচিকে জন সমাবেশে পরিনত করেছে। কর্মসূচি উপলক্ষে কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত ইনচার্জ আজিমুল করিম পরিস্থিতি নিয়ন্ত্রন রাখা সহ ও শহরের যানজোট পরিস্কার রাখার লক্ষে ব্যাপক আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য প্রস্তুত রাখেন।
বুধবার (৫ জানুয়ারি) কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সকাল ১১ টায় সদররোড, অশ্বিনী কুমার টাউন হল চত্বর বিএনপি দলীয় কার্যালয়ের সামনে মহানগর বিএনপি, বরিশাল জেলা দক্ষিণ বিএনপি ও উত্তর জেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠন পৃথক তিনটি স্থানে মানববন্ধন কর্মসূচি পালন করে।
নগরীর প্রাণকেন্দ্র সদর রোডে মহানগর বিএনপি আয়োজিত মানববন্ধনে মহানগর বিএনপি আহবায়ক মোঃ মনিরুজ্জামান খান ফারুকের সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন সদস্য সচিব মীর জাহিদুল কবির জাহিদ, যুগ্ম আহবায়ক এ্যাড. আলি হায়দার বাবুল, জাতীয়তহাবাদী আইনজীবী ফোরাম সাধারন সম্পাদক এ্যাড, আবুল কালাম আজাদ, মহানগর স্বেচ্ছাসেবকদল সভাপতি মাহবুবুর রহমান পিন্টু, সাবেক প্যানেল মেয়র আলতাফ মাহমুদ সিকদার, মহানগর যুবদল ভারপ্রাপ্ত সম্পাদক এ্যাড. মাজহারুল ইসলাম জাহান ও মহানগর ছাত্রদল সভাপতি এ্যাড.রেজাউল করিম রনি।
এছাড়া একই সময় অশ্বিনী কুমার টাউন হল চত্বরে বরিশাল দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক এ্যাড. মজিবর রহমান নান্টুর সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন সদস্য সচিব এ্যাড, আকতার হোসেন মেবুল, সাবেক সংসদ সদস্য আবুল হোসেন খান, জেলা মহিলা দল সভাপতি অধ্যাপিকা ফারহানা তিথি, জেলা কৃষকদল আহবায়ক এই.এম মহসিন আলম, কোতয়ালী বিএনপি সভপতি এ্যাড, কাজী এনায়েত হোসেন বাচ্চু, আঃ মাজেদ মন্নান মাস্টার, নাসির হাওলাদার, অহেদুজ্জামান প্রিন্স, জেলা বিএনপি দপ্তর সম্পাদক আলহাজ্ব মন্টু খান, জেলা স্বেচ্ছাসেবকদল সম্পাদক রফিকুল ইসলাম জনি, জেলা যুবদল সম্পাদক এ্যাড.তছলিম উদ্দিন, জেলা ছাত্রদতল সম্পাদক কামরুল হাসান প্রমূখ।
অপরদিকে বিএনপি দলীয় কার্যালয়ের সামনে উত্তর জেলা বিএনপির আহবায়ক বীর মুক্তিযোদ্ধা দেওয়ান মোঃ শহিদুল্লাহর সভাপতিত্বে এখানে বক্তব্য রাখেন সৈয়দ রফিকুল ইসলাম লাবু, শরিয়ত উল্লাহ, আফসার আলম, এ্যাড. নুরুল আলম রাজু সহ বিভিন্ন দলীয় অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। মানববন্ধন কর্মসূচিতে দলীয় নেতৃবৃন্দ এসময় কালো পতাকা প্রদর্শণ করার মাধ্যমে এক পর্যায়ে মানববন্ধন জনসমাবেশে পরিনত করে তোলে।
এসময় বক্তরা বলেন ২০১৪ সালের ৫ই জানুয়ারী জাতীয় নির্বাচনে বর্তমান অবৈধ প্রধানমন্ত্রীর কয়েকটি লেজুর বৃত্তিক দল ছাড়া কেহ নির্বাচন করে নাই। সেদিন ভোট কেন্দ্রে ভোটারের পরিবর্তে মাঠের মাজে কুকুরে উপস্থিতি বহু গণমাধ্যমে প্রকাশিত হতে দেখা গেছে। আগামীতে এই বাংলার মাঠিতে আর দিনের ভোট নিশি রাতের হতে দেওয়া হবে না। এই অবৈধ সরকারকে বিদায় করে দিয়ে সুষ্ঠ নিরপক্ষ নির্বাচন কমিশন গঠন করার মাধ্যমে এদেশে জনগণের ভোটের অধিকারের ফিরিয়ে আনার ১দফা দাবী পুরন না হওয়া পর্যন্ত বিএনপি সহ গনতন্ত্রমনা দলগুলো নিয়ে আন্দোলন আরো বেগবান করে তোলা হবে।










