মো. নাঈম হাসান ঈমন, বিশেষ প্রতিনিধিঃ
পিরোজপুরের ভান্ডরিয়া উপজেলা পেশাজীবী পরিষদ চট্রগ্রামের উদ্যোগে সাবেক মন্ত্রী, জাতীয়পার্টি জেপি’র চেয়ারম্যান, সংসদ সদস্য আনোয়ার হোসেন মঞ্জু এর জন্মদিন পালন করা হয়েছে।
আজ বুধবার রাত ৮.৩০ মিনিটে বন্দরটিলা সরদার প্লাজায় মো মিজানুর রহমান ও আতিকুল ইসলাম আজিম এর উপস্থাপনায় এক মিলাদ মাহফিল এর আয়োজন করা হয়েছে। দোয়া পরিচালনা করেন মাওনালা মোঃ সোহাইল উদ্দিন (আনোয়ারী)। এসময়ে উপস্থিত ছিলেন ভান্ডারিয়া পেশাজিবি পরিষদ, চট্রগ্রামের প্রতিষ্ঠাতা সৈয়দ মাঈনুল ইসলাম মঈন, মো ফরিদুল আলম মিন্টু সহ অনান্য সদস্যবৃন্দ।










