মো. সুজন, বেতাগী (বরগুনা)ঃ বরগুনার বেতাগী প্রেসক্লাব নির্বাচ-২০২২ দৈনিক সমকাল প্রতিনিধি আব্দুস সালাম সিদ্দিকী সভাপতি এবং দৈনিক আমাদের সময় প্রতিনিধি মহসীন খান সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। গতকাল প্রেসক্লাব সভাপতি সাইদুল ইসলাম মন্টুর সভাপতিত্বে প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয় বার্ষিক সাধারণ সভায় সম্পাদকীয় রিপোর্ট উপস্থাপন করেন সাধরণ সম্পাদক লায়ন মো. শামীম সিকদার। পরে বরগুনা প্রেসক্লাবের সাবেক সভাপতি চ্যানেল আই প্রতিনিধি হাসানুর রহমান ঝন্টু প্রধান নির্বাচন কমিশনার এবং বরগুনা প্রেসক্লাবের সাবেক সভাপতি জাকির হোসেন মিরাজ ও বেতাগী প্রেসক্লাবের সিনিয়র সদস্য প্রভাষক আবুল বাসার খান নির্বাচন কমিশনার এবং বরগুনা প্রেসক্লাবের সহ-সভাপতি হাফিজুর রহমান নির্বাচনের পর্যবেক্ষকের দায়িত্ব পালন কেরন।
নির্বাচনে দৈনিক যায়যায়দিন’র বেতাগী প্রতিনিধি লায়ন মো. শামীম সিকদার সিনিয়র সহ-সভাপতি, দৈনিক সংবাদ প্রতিদিন’র বেতাগী প্রতিনিধি আব্দুর রহিম সিকদার যুগ্ম সম্পাদক, দৈনিক মানবকন্ঠ’র বেতাগী প্রতিনিধি আব্দুল কাইউম সিকদার অর্থ সম্পাদক, দৈনিক বাংলাদেশ বুলেটিন’র বেতাগী প্রতিনিধি অলি আহম্মেদ দপ্তর ও পাঠাগার সম্পাদক, সাপ্তাহিক বিষখালী’র বেতাগী প্রতিনিধি নিপু রানী দাস তথ্য ও গবেষনা সম্পাদক, দি নিউনেশন বেতাগী প্রতিনিধি সাইদুল ইসলাম মন্টু সিনিয়র সদস্য নির্বাচিত হয়েছে। নবনির্বাচিত এই কমিটি ২০২২ সালের জন্য বেতাগী প্রেসক্লাবের দায়িত্ব পালন করবেন।










