বেতাগী (বরগুনা) প্রতিনিধি
দেশ, জাতির অগ্রগতি ও কল্যান কামনার মধ্য দিয়ে উপকূলীয় জনপদ বরগুনার বেতাগী প্রেসক্লাবের উদ্যোগে লন্ডন ভিত্তিক বে-সরকারি সামাজিক সংগঠন আলজাইমার্স ডেমেনশিয়া কেয়ার লিমিটেডের মহাপরিচালক উপজেলার মোকামিয়া ইউনিয়নের হাদিছুর রহমান খান (হায়দার)‘র সহযোগিতায় ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
বুধবার সন্ধ্যায় উপজেলা পরিষদ মিলনায়তনে প্রেসক্লাবের সভাপতি আবদুস সালাম সিদ্দিকীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মাকসুদুর রহমান ফোরকান, বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুহৃদ সালেহীন, উপজেলা ভাইস চেয়ারম্যান আমিরুল ইসলাম পিন্টু, মহিলা ভাইস চেয়ারম্যান মাহমুদা খানম, বেতাগী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: শাহ-আলম হাওলাদার, জেলা আ’লীগের সহ-সভাপতি অধ্যক্ষ আবদুর রাজ্জাক খান, প্রেসক্লাব সম্পাদক মহসিন খানের সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন, মুক্তিযোদ্ধা আব্দুল মোতালেব, রেজাউল করিম ফারুক,উপজেলা বিএনপির আহবায়ক জলিলুর রহমান খান নান্না, সাংবাদিক সাইদুল ইসলাম মন্টু, লায়ন মো: শামীম সিকদার, প্রভাষক আবুল বাসার খান, আবদুর রহীম সিকদারসহ অন্যান্যরা। দোয়া পরিচালনা করেন, প্রভাষক মাওলানা আব্দুস সালাম আরেফিন।










