বেতাগী (বরগুনা) প্রতিনিধি
বরগুনার বেতাগীতে ৩০ মে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪১ তম শাহাদাৎ বার্ষিকী পালিত হয়েছে। সোমবার (৩০ মে) সকালে উপজেলা ও পৌর বিএনপি কার্যালয় পৃথক পৃথকভাবে দিবসটি পালন করে। এ উপলক্ষে উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠন জাতীয়, দলীয় ও কালো পতাকা উত্তোলন, কালোব্যাজ ধারণ, শোভা যাত্রা, শোকসভা, দোয়া অনুষ্ঠান এবং কাঙালী ভোজের আয়োজন করা হয়।
পৌর এলাকার পুরাতন থানা ভবন সড়কে, উপজেলা ও পৌর বিএনপি কার্যালয় উপজেলা বিএনপির আহবায়ক জলিলুর রহমান খান নান্নার সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন পৌর বিএনপির আহবায়ক মো: হুমায়ুন কবির মাল্লিক, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক প্রভাষক মানুন পারভেজ আসাদের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন বিএনপি নেতা গোলাম সরেয়ার রিয়াদ খান, মাহবুবুল আলম সুজন মল্লিক, প্রভাষক আমিনা বেগম, মো: শাহীন, মো: মিজানুর রহমান, ফিরোজ আলম খান, মো: শহীদুল ইসলাম মল্লিকসহ অন্যান্যরা এবং উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয় উপজেলা বিএনপির সাবেক সভাপতি শাহজাহান কবিরের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন, বিএনপি নেতা মো: ফারুক হোসেন খোকন, এসএম নুরুল ইসলাম পান্না, আবুল হোসেন, জলিলুর রহমান. মশিউর রহমানসহ গভীর শ্রদ্ধা ও ভালবাসায় এতে তৃণমূল নেতাকর্মীরা অংশগ্রহণ করে।










