বেতাগী(বরগুনা)প্রতিনিধি
বরগুনার বেতাগীতে টেন্ডার ছাড়াই এলজিইডির প্রায় অর্ধকোটি টাকার কাজ শুরু করেন ঠিকাদার। টেন্ডারের আনুষ্ঠানিকতা ছাড়াই কাউকে না জানিয়ে এতবড় একটি কাজ গোপনে একজন ঠিকাদারকে দেয়ায় অন্যান্য ঠিকাদারদের মধ্যে ক্ষোভ বিরাজ করছে।
জানাযায়, বিবিচিনি ইউনিয়নের বেগম লুৎফুন্নেছা মেমোরিয়াল ব্রিট স্কুলের প্রতিষ্ঠাতা সাবেক অতিরিক্ত সচিব গোলাম মেজবাহউদ্দিন ফারুক তার স্কুলের সীমানাপ্রাচীর ও স্কুলের অভ্যান্তরের রাস্তানির্মাণের জন্য স্থানীয়সরকার মন্ত্রণালয় থেকে ৪৮ লক্ষ টাকা বরাদ্ধ করান। এ টাকা গত বছরের সেপ্টেম্বরে উপজেলা চেয়ারম্যানের নামে বরাদ্ধ পত্র আসে। রহস্যজনক কারনে এতদিন কোন টেন্ডার আহবান করেননি। হঠাৎ করেই এ মাসের প্রথমদিকে উপজেলা চেয়ারম্যানের কথিত ভাগ্নে মো: জাকির হোসেন উক্ত প্রকল্প দুটির কাজ শুরু করেন। পরে অফিসিয়ালকার্য সম্পাদনের জন্য ৯ জানুয়ারী উপজেলা প্রকৌশলী মো. রাইসুল ইসলামের স্বাক্ষরিত ০২/২০২১-২০২২ নম্বর ই-টেন্ডার নোটিশ প্রচার করা হয়। এ নোটিশ টি বাংলা ও ইংরেজি দৈনিক পত্রিকায় প্রকাশ করা হয়। ওই নোটিশে ১ ও ২ নম্বর প্যাকেজে বিবিচিনি ইউনিয়নের বেগম লুৎফুন্নেছা মেমোরিয়াল ব্রিট স্কুলের সীমানা প্রাচীর এবং স্কুলের অভ্যান্তরে আরসিসি রাস্তানির্মাণের জন্য দরপত্র আহ্বান করা হয়। এ দুই প্যাকেজে সম্ভাব্য ব্যয় ধরাহয়েছে ৪৮ লাখ টাকা। ওই টেন্ডারের সিডিউল বিক্রির শেষ সময় ছিল গত বুধবার বিকেল ৫টা পর্যন্ত। দরপত্র জমা দেওয়ার শেষ তারিখ ছিল বৃহস্পতিবার দুপুর ১টা পর্যন্ত। স্থানীয় ও বাহিরের অনেক ঠিকাদার এ ই-টেন্ডারে অংশ নেয়ার জন্য প্রস্তুতি নিয়েছিল হঠাৎকরেই ঠিাকাদার মো. জাকির হোসেন লোকজন নিয়ে ১৫/২০দিন আগে ওই প্রকল্পের কাজ শুরু করেন। টেন্ডারে অংশগ্রহণ ছাড়া এভাবে হঠাৎ করে কাজ শুরুকরায় হতবাক হয়েপড়েন অন্যান্ন সবঠিকাদার।
সরেজমিনে গিয়ে দেখাযায় সীমানা প্রাচীর নির্মাণের জন্য স্কুলের চারপাশে কলামঢালাই ও মাটিকাটার কাজ চলছে। সেখানে ৮/১০ শ্রমিক কাজ করছেন। এ সময় কথাহয় ব্রিট সেন্টারের ইনচার্জ মো. মাইনুল ইসলামের সাথে। তিনি বলেন, সরকারি ভাবে এই প্রতিষ্ঠানের সীমানা প্রাচীর নির্মাণের কাজ চলছে। এরপর রাস্তার কাজ শুরু হবে। ১৫/২০ দিন আগে এ কাজ শুরু হয়। এ কাজের টেন্ডার এখনো সম্পন্ন হয়েছে কিনা জানতে চাইলে তিনি বলেন, এ বিষয়ে আমি কিছু জানি না।
নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন ঠিকাদার জানান, টেন্ডার নোটিশ প্রচার করার পর টেন্ডারে অংশগ্রহণ ছাড়াই কাজ শুরু করা নজিরবিহীন। প্রায় অর্ধকোটি টাকার কাজ এভাবে করার কোনো নিয়ম নেই। তারা আরও জানান, টেন্ডারে প্রতিযোগিতার মাধ্যমে ঠিকাদার নির্বাচিত হলে সরকারের বিপুল পরিমাণ টাকা যেমন সাশ্রয় হতো, তেমনি একজন ভালোমানের ঠিকাদারের হাতেই কাজটি সম্পন্ন হওয়ার সম্ভাবনা ছিল। নোটিশপাওয়ার পর টেন্ডার সিডিউল নিয়ে দরপত্রে অংশ নেওয়ার প্রস্তুতি নিচ্ছিলাম। কিন্তু দরপত্রে অংশ নেওয়ার আগেই কাজ শুরু হয়ে গেছে জেনে হতবাক হয়েছি। এ ধরনের কথা কখনো শুনিনি।
ঠিকাদার মো. জাকির হোসেন বলেন, কর্তৃপক্ষ আমাকে কাজ করতে বলেছে, তাই আমি কাজ করছি। আমিনিজেও দরপত্র ক্রয় করেছি। পরে যে কাজপাবে, তার সঙ্গে সমন্বয় করেনিব।
এলজিইডি’র উপজেলা প্রকৌশলী মো.রাইসুল ইসলাম বলেন, কে কাজকরে সেটা আমার দেখার বিষয় না। টেন্ডার সম্পন্ন হওয়ার পর নির্বাচিত ঠিকাদারকে কাজের কার্যাদেশ দেব। ব্যক্তিগতভাবে কেউ হয়তো এ কাজ করতে পারে।










