বেতাগী(বরগুনা)প্রতিনিধি:: বরগুনার বেতাগীতে ১২শ ৭৫ পিচ ইয়াবাসহ তিন জনকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ। জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বরগুনা জেলা গোয়েন্দা বিভাগের পরিদর্শক মো. গোলাম সরোয়ারের নেতৃত্বে রোববার (৭ ফেব্রুয়ারি) দিবাগত সাড়ে ৩ টায় উপজেলা মোকামিয়া ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের করুনা গ্রাম থেকে বেতাগী পৌরসভার ৬নং ওয়ার্ডের মৃত ইসমাইল হাওলাদারের পুত্র রিপন হাওলাদার (৩৬), বরগুনার পাথরঘাটা উপজেলার মটেরখাল গ্রামের মৃত আব্দুর রশিদ হাওলাদারের ছেলে আব্দুর রব (৪০) ও চট্টগ্রামের ২৯ নং ওয়ার্ডের পূর্ব মাদারবাড়ি গ্রামের মৃত সোলায়মানের পুত্র মো. জসিম উদ্দিন (৩২) কে ১২শ ৭৫পিচ ইয়াবাসহ আটক করে তাদের বরগুনা জেল হাজতে প্রেরন করা হয়।
বেতাগী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহ আলম হাওলাদার বলেন, ইয়াবাসহ গ্রেফতারকৃতদের নামে মাদক আইনে মামলা হয়েছে এবং তাদেরকে জেল হাজতে প্রেরন করা হয়েছে।










