নিজস্ব প্রতিবেদক, বরিশাল ॥
বরিশাল মেট্রোপলিটন পুলিশের ১৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বরিশালে আসছে বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ।
আগামী (১৭ নভেম্বর) বুধবার বরিশালে আসার কথা রয়েছে বলে নিশ্চিত করেছেন বরিশাল মেট্রোপলিটন পুলিশের নির্ভরযোগ্য একটি সূত্র।
তিনি বরিশাল রেঞ্জ ও বরিশাল মেট্রোপলিটন পুলিশের বিভিন্ন অনুষ্ঠানে যোগ দিবেন। তার আগমন উপলক্ষে নানান কর্মসূচি হাতে নিয়েছে মেট্রোপলিটন পুলিশ।










