• আমাদের সম্পর্কে
  • প্রাইভেসি পলিসি
  • শর্ত ও নীতিমালা
  • যোগাযোগ করুন
  • Login
Thursday, November 12, 2026
জনতার খবর
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • চাকরি
  • খেলা
    • ক্রিকেট
    • ফুটবল
    • হকি ও ব্যটমিন্টন
    • হাডুডু
  • বিনোদন
  • সারাদেশ
    • খুলনা
    • চট্টগ্রাম
    • ঢাকা
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
    • রাজশাহী
    • সিলেট
  • অন্যান্য
    • কৃষি ও মৎস্য
    • লাইফস্টাইল
    • কোভিড-১৯
    • অর্থনীতি
    • ধর্ম
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • শিক্ষা ও সাহিত্য
    • সম্পাদকীয়
    • স্বাস্থ্য
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • চাকরি
  • খেলা
    • ক্রিকেট
    • ফুটবল
    • হকি ও ব্যটমিন্টন
    • হাডুডু
  • বিনোদন
  • সারাদেশ
    • খুলনা
    • চট্টগ্রাম
    • ঢাকা
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
    • রাজশাহী
    • সিলেট
  • অন্যান্য
    • কৃষি ও মৎস্য
    • লাইফস্টাইল
    • কোভিড-১৯
    • অর্থনীতি
    • ধর্ম
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • শিক্ষা ও সাহিত্য
    • সম্পাদকীয়
    • স্বাস্থ্য
No Result
View All Result
জনতার খবর
No Result
View All Result
প্রচ্ছদ সারাদেশ বরিশাল

বিসিসির অর্ধশত কোটি টাকা বকেয়া বিল নিয়ে বিপাকে বিদ্যুত বিভাগ

জনতার খবর প্রকাশক জনতার খবর
March 13, 2022
in বরিশাল, সারাদেশ
A A
বিসিসির অর্ধশত কোটি টাকা বকেয়া বিল নিয়ে বিপাকে বিদ্যুত বিভাগ
1
VIEWS
ফেসবুকে শেয়ার করুনটুইট করুনপিন করুন

মোঃ মোছাদ্দেক হাওলাদার,বরিশাল ॥

বকেয়া বিদ্যুত বিল পরিশোধের জন্য বরিশাল সিটি কর্পোরেশনকে দফায় দফায় নোটিস করে যাচ্ছে বিদ্যুত বিভাগ। মাসের পর মাস বকেয়ার পরিমাণ পাহাড় সমান হলেও পরিশোধের উদ্যোগ নেয়া হচ্ছে না। ফলে বিসিসির কাছে প্রায় অর্ধশত কোটি টাকা বকেয়া বিল নিয়ে চরম বিপাকে পড়েছে বিদ্যুত বিভাগ।

সর্বশেষ গত ৩ মার্চ বকেয়া বিদ্যুত বিল পরিশোধের জন্য সিটি কর্পোরেশন কর্তৃপক্ষকে একটি নোটিস দিয়েছে ওয়েস্ট জোন পাওয়ার ডিস্টিবিউশন কোম্পানি (ওজোপাডিকো)। যা গত ৮ মার্চ সিটি কর্পোরেশনের বিদ্যুত বিভাগে এসে পৌঁছেছে। যদিও বকেয়া বিদ্যুত বিল সিটি কর্পোরেশনের বর্তমান আমলের নয় জানিয়ে প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ ফারুক আহমেদ বলেন, বর্তমান পরিষদ নিয়মিত বিদ্যুত বিল পরিশোধ করে আসছেন। তারপরেও পূর্বের বকেয়া পরিশোধের বিষয়ে আন্তঃমন্ত্রণালয়ে আলোচনা চলছে বলেও তিনি উল্লেখ করেন।

বিদ্যুত বিভাগ সূত্রে জানা গেছে, পানির পাম্প, ওয়াটার ট্রিটমেন্ট, সড়ক বাতি, নগরভবনসহ বিভিন্ন ক্ষেত্রে নাগরিক সুবিধার জন্য ওজোপাডিকোর বিদ্যুত ব্যবহার করছে বরিশাল সিটি কর্পোরেশন। কিন্তু সঠিকভাবে সিটি কর্পোরেশনের ব্যবহৃত বিদ্যুতের বিল জমা হচ্ছে না। বিশেষ করে তৎকালীন মেয়র মরহুম শওকত হোসেন হিরনের সময় থেকে বিদ্যুত বিলের পাহাড় জমতে শুরু করে।

আরো দেখুন

ঝালকাঠিতে শীতার্ত মানুষের মাঝে বিতরণের জন্য ‘আশা’র ৪৩০টি কম্বল হস্তান্তর

৭ নভেম্বরের প্রকৃত ইতিহাস তরুণ প্রজন্মের কাছে তুলে ধরতে হবে: আহম্মদ সোহেল মনজুর

বরিশাল সিটি কর্পোরেশনের বিদ্যুত বিভাগ সূত্রে জানা গেছে, তৎকালীন মেয়র শওকত হোসেন হিরনের দায়িত্বকালীন প্রায় পাঁচ বছরে এক টাকার বিদ্যুত বিলও পরিশোধ হয়নি। এ কারণে বকেয়া বিলের পরিমাণ ধীরে ধীরে বাড়তে থাকে। পরবর্তী বিএনপির মেয়র আহসান হাবিব কামালের সময়কার বকেয়া বিদ্যুত বিলের পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ২২ কোটি টাকা।

বিদ্যুত বিভাগের দায়িত্বশীল কর্মকর্তারা জানিয়েছেন, সাবেক মেয়র আহসান হাবিব কামালের সময়ে কয়েক কিস্তিতে বিদ্যুত বিলের কিছুটা বকেয়া পরিশোধ করা হয়। কিন্তু পরবর্তীতে বকেয়া পরিশোধ আবার বন্ধ হয়ে যায়। যে কারণে বর্তমান মেয়রের সময়ে সেই বকেয়ার পরিমাণ দাঁড়িয়েছে ৪৬ কোটি ২৫ লাখ ৭২ হাজার ১৯৮ টাকা। বিশাল অঙ্কের এই বকেয়া বিদ্যুত বিল পরিশোধের জন্য সিটি কর্পোরেশনকে দফায় দফায় নোটিস করা সত্ত্বেও পরিশোধের কোন উদ্যোগ গ্রহণ করা হয়নি।
ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানির বরিশাল বিক্রয় ও বিতরণ কেন্দ্র-১ এর নির্বাহী প্রকৌশলী মোঃ আমজাদ হোসেন বলেন, মূলত ২০০৭ সাল থেকেই বরিশাল সিটি কর্পোরেশনের বিদ্যুত বিলের বকেয়া জমতে থাকে। তবে এর আগেও কিছুটা বকেয়া ছিল। সেটা বেশি একটা নয়। বর্তমানে আমাদের দুটি জোনে বকেয়া বিদ্যুত বিলের পরিমাণ প্রায় ৪৭ কোটিতে গিয়ে দাঁড়িয়েছে। তিনি আরও বলেন, বিদ্যুত বিক্রয় এবং বিতরণ কেন্দ্র-১ এ প্রতি মাসে বিল আসে প্রায় ২৫ লাখ টাকা। এছাড়া বিক্রয় এবং বিতরণ কেন্দ্র-২ এ বিল আসে প্রায় ২০ লাখ টাকা। অর্থাৎ প্রতি মাসে দুটি জোনে বিসিসির ব্যবহৃত বিল আসছে ৪৫ লাখ টাকা। কিন্তু কোন মাসেই সম্পূর্ণ বিল পরিশোধ করা হচ্ছে না। এজন্য আমরা দফায় দফায় নোটিস করেও বকেয়া বিল আদায় করতে পারছি না। ফলে বিষয়টি আমরা মন্ত্রণালয়ে জানিয়েছি। এখন আমাদের মন্ত্রণালয় (বিদ্যুত) থেকে স্থানীয় সরকার মন্ত্রণালয়ে বিষয়টি নিয়ে যোগাযোগ করে সমস্যা সমাধানের চেষ্টা চলছে।

বরিশাল সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ ফারুক আহমেদ বলেন, বকেয়া বিদ্যুত বিলের বিষয়টি নিয়ে ইতোমধ্যে অসংখ্যবার আলোচনা হয়েছে। কিভাবে এ সমস্যা সমাধান করা যায়, সে ব্যাপারে বিভাগীয় কমিশনার এবং জেলা প্রশাসনের সভায় আমরা এই বিলের বিষয়টি উত্থাপন করেছি।

তিনি আরও বলেন, যে বকেয়া বিদ্যুত বিল নিয়ে কথা হচ্ছে, সেটা অনেক পুরনো বিল। অর্থাৎ পৌরসভার আমল থেকে বিদ্যুত বিল বকেয়া পড়তে শুরু করে। বর্তমানে প্রতি মাসের বিল মাসেই পরিশোধ করা হচ্ছে। বিদ্যুত বিভাগের কাছে আমরা ট্যাক্স পাব, আর বিদ্যুত বিভাগ আমাদের কাছে বিদ্যুত বিল পাবে। প্রতি মাসে বিদ্যুত বিল এবং ট্যাক্সের টাকা হিসাব করে উভয়পক্ষের বিল পরিশোধ করা হচ্ছে। বকেয়া বিদ্যুত বিলের বিষয়ে এখন আন্তঃমন্ত্রণালয় আলোচনা করে সিদ্ধান্ত নিবেন বলেও তিনি (প্রধান নির্বাহী কর্মকর্তা) উল্লেখ করেন।

শেয়ার করুনTweetপিন করুন

এই বিভাগের আরো খবর

ঝালকাঠিতে শীতার্ত মানুষের মাঝে বিতরণের জন্য ‘আশা’র ৪৩০টি কম্বল হস্তান্তর

ঝালকাঠিতে শীতার্ত মানুষের মাঝে বিতরণের জন্য ‘আশা’র ৪৩০টি কম্বল হস্তান্তর

November 11, 2026
৭ নভেম্বরের প্রকৃত ইতিহাস তরুণ প্রজন্মের কাছে তুলে ধরতে হবে: আহম্মদ সোহেল মনজুর

৭ নভেম্বরের প্রকৃত ইতিহাস তরুণ প্রজন্মের কাছে তুলে ধরতে হবে: আহম্মদ সোহেল মনজুর

November 8, 2026
পুলিশের ওপর হামলা চালিয়ে ঝালকাঠির নলছিটিতে ছাত্রলীগ নেতাকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ

পুলিশের ওপর হামলা চালিয়ে ঝালকাঠির নলছিটিতে ছাত্রলীগ নেতাকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ

November 8, 2026
কাঠালিয়ায় জাতীয় সমবায় দিবসে আলোচনা সভা ও ঋণের চেক বিতরণ

কাঠালিয়ায় জাতীয় সমবায় দিবসে আলোচনা সভা ও ঋণের চেক বিতরণ

November 8, 2026
বামনায় সাপের কামড়ে যুবকের মৃত্যু

বামনায় সাপের কামড়ে যুবকের মৃত্যু

November 7, 2026
মাদক থেকে বিরত রাখতে জাময়াতে নামাজ আদায় করা শিশু-কিশোরদের মাঝে পুরস্কার বিতরণ

মাদক থেকে বিরত রাখতে জাময়াতে নামাজ আদায় করা শিশু-কিশোরদের মাঝে পুরস্কার বিতরণ

November 7, 2026

জনপ্রিয় সংবাদ

  • কাঠালিয়ায় দেনমোহরের টাকা পরিশোধ নিয়ে ঝগড়া, অতঃপর স্বামীর আত্মহত্যা

    কাঠালিয়ায় দেনমোহরের টাকা পরিশোধ নিয়ে ঝগড়া, অতঃপর স্বামীর আত্মহত্যা

    0 shares
    শেয়ার করুন 0 Tweet 0
  • কাঠালিয়ায় বখাটের উত্যক্তে ৮ম শ্রেণির ছাত্রীর আত্মহত্যা

    0 shares
    শেয়ার করুন 0 Tweet 0
  • কাঠালিয়ায় গাছ থেকে পরে দিন মজুরের মৃত্যু

    0 shares
    শেয়ার করুন 0 Tweet 0
  • কাঠালিয়ায় গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা

    0 shares
    শেয়ার করুন 0 Tweet 0
  • কাঠালিয়ায় চেয়ারম্যান ও প্যানেল চেয়ারম্যানকে মারধর ও হেনস্থা করেছে বিক্ষুব্ধ ছাত্র-জনতা

    0 shares
    শেয়ার করুন 0 Tweet 0

প্রকাশক ও সম্পাদক:
মোঃ মাসউদুল আলম
ফোন: +৮৮০৪৯৫৬৫৭১
janatarkhabor.bd@gmail.com

“জনতার খরব” বাংলাদেশের সুস্থ্যধারার সংবাদ পরিবেশনকারী অন্যতম জনপ্রিয় একটি গণমাধ্যম।

আমাদের অনুসরণ করুন:

বাছাইকৃত সংবাদ

ঝালকাঠিতে শীতার্ত মানুষের মাঝে বিতরণের জন্য ‘আশা’র ৪৩০টি কম্বল হস্তান্তর

৭ নভেম্বরের প্রকৃত ইতিহাস তরুণ প্রজন্মের কাছে তুলে ধরতে হবে: আহম্মদ সোহেল মনজুর

পুলিশের ওপর হামলা চালিয়ে ঝালকাঠির নলছিটিতে ছাত্রলীগ নেতাকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ

কাঠালিয়ায় জাতীয় সমবায় দিবসে আলোচনা সভা ও ঋণের চেক বিতরণ

সর্বশেষ সংবাদ

ঝালকাঠিতে শীতার্ত মানুষের মাঝে বিতরণের জন্য ‘আশা’র ৪৩০টি কম্বল হস্তান্তর

ঝালকাঠিতে শীতার্ত মানুষের মাঝে বিতরণের জন্য ‘আশা’র ৪৩০টি কম্বল হস্তান্তর

November 11, 2026
৭ নভেম্বরের প্রকৃত ইতিহাস তরুণ প্রজন্মের কাছে তুলে ধরতে হবে: আহম্মদ সোহেল মনজুর

৭ নভেম্বরের প্রকৃত ইতিহাস তরুণ প্রজন্মের কাছে তুলে ধরতে হবে: আহম্মদ সোহেল মনজুর

November 8, 2026

জনপ্রিয় সংবাদ

কাঠালিয়ায় দেনমোহরের টাকা পরিশোধ নিয়ে ঝগড়া, অতঃপর স্বামীর আত্মহত্যা

কাঠালিয়ায় দেনমোহরের টাকা পরিশোধ নিয়ে ঝগড়া, অতঃপর স্বামীর আত্মহত্যা

August 28, 2024
কাঠালিয়ায় বখাটের উত্যক্তে ৮ম শ্রেণির ছাত্রীর আত্মহত্যা

কাঠালিয়ায় বখাটের উত্যক্তে ৮ম শ্রেণির ছাত্রীর আত্মহত্যা

August 3, 2022
  • About
  • Advertise
  • Careers
  • Contact

জনতার খবর © ২০২৫ সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
error: Content is protected !!