বরিশাল প্রতিনিধিঃ
ধর্মপ্রান মুসলমানদের হৃদয়ের স্পন্দন বিশ্বনবী হযরত মুহাম্মদ (সাঃ) কে ভারতের ক্ষমতাসীন দল বিজেপির মুখপাত্র কর্তৃক অবমাননাকর বক্তব্যের প্রতিবাদে বরিশাল বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ ও মিছিল করছে শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (০৯ জুন) সকাল সাড়ে ১১ টায় বিশ্ববিদ্যালয়ের সামনে বরিশাল-পটুয়াখালী মহাসড়কের গোল চত্বর পর্যন্ত বিক্ষোভ কর্মসূচি পালন করেন।
মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন, বিশ্ব মুসলমানদের হৃদয়ের স্পন্দন মহানবী (সা:) কে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্য কোন মুসলমানই মেনে নিতে পারে না। এসময় তারা বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানিয়ে রাষ্ট্রীয় ভাবে নিন্দা জানানোর দাবী জানান।
উল্লেখ্য, সম্প্রতি ভারতীয় একটি টেলিভিশন বিতর্কে অংশ নিয়ে মহানবী হজরত মুহাম্মদ (সা.) ও তার স্ত্রী আয়েশা (রা.) সম্পর্কে অবমাননাকর বক্তব্য দেন নূপুর শর্মা। পরে একই বিষয়ে টুইটারে পোস্ট দেন নাভিন কুমার জিন্দাল। এ নিয়ে মুসলিম সম্প্রদায়ের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে। ইতোমধ্যে এ ঘটনায় বিশ্বের অনেক মুসলিম দেশ প্রতিবাদ জানিয়েছেন।










