মেহেন্দিগঞ্জে প্রতিনিধিঃ
মেহেন্দিগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই বোনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনাটি উপজেলার চানপুর ইউনিয়নের কোলচরী শ্যামরায় গ্রামের।
সোমবার (৩০ মে) সকালে ঐ গ্রামের আলী হোসেন মোল্লার কন্যা লাবনী আক্তার (১৪) ও নাবিলা আক্তার (৪) বসত ঘরের টিনের বেড়ার সাথে পিঠ লাগিয়ে বসলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিহত হয়। র্ঘটনাস্থল পরিদর্শন শেষে বিষয়টি নিশ্চিত করছেন মেহেন্দিগঞ্জ পল্লী বিদ্যুতের এ.জি.এম মোঃ জিয়াউর রহমান ।
দূর্ঘটনাস্থল পরিদর্শন করেন মেহেন্দিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোঃ নুরুন্নবী, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান খোরশেদ আলম ভুলু, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মুজাহিদুল ইসলাম ও মেহেন্দিগঞ্জ পল্লী বিদ্যুতের এ.জি.এম মোঃ জিয়াউর রহমান। এসময় তারা নিহতদের পরিবারের সাথে সাক্ষাত করে তাদের সমবেদনা জানান।










