জনতার খবর ডেস্কঃ সামগ্রিক প্রেক্ষাপটে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপের আয়োজন করতে যাচ্ছে বিএনপি। গতকাল সোমবার (৩ জানুয়ারি) দলটির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির ভার্চুয়াল সভায় এই সিদ্ধান্ত হয়। মঙ্গলবার (৪ জানুয়ারি) সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি জানান, স্থায়ী কমিটির সভায় নির্বাচন কমিশন (ইসি) গঠন বিষয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে রাষ্ট্রপতির চলমান সংলাপ নিয়ে বিস্তারিত আলোচনা হয়। ওই আলোচনা থেকেই রাজনৈতিক দলগুলোর সঙ্গে মতবিনিময় করার সিদ্ধান্ত আসে।
এদিকে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি ও তাঁর বিদেশে চিকিৎসার দাবিতে জেলায় জেলায় সমাবেশের কর্মসূচি আগামী ১২ জানুয়ারি থেকে শুরু হবে বলেও সভায় সিদ্ধান্ত হয়। যেসব জেলায় সমাবেশ হয়নি, ওই সব জেলায় ওই দিন থেকে বিস্তারিত কর্মসূচি প্রণয়নের জন্য তাঁকে দায়িত্ব দেওয়ার কথাও জানান ফখরুল।












