মোঃ শাকিল আহমেদ, বামনা ( বরগুনা ) প্রতিনিধিঃ
বরগুনার বামনায় বিভিন্ন প্রকার অপ্রীতিকর ঘটনা এড়াতে উপজেলা শহরের প্রতিটি সড়ক ও গুরুত্বপূর্ণ স্থানে বামনা সদর ইউনিয়ন পরিষদের অর্থায়নে সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে। গতকাল রবিবার সকালে বামনা সদরের বাজারসহ বিভিন্ন সড়কে ৩২টি ক্যামেরা স্থাপন করা হয়েছে।
জানা গেছে, বামনা সদর ইউনিয়ন পরিষদের উন্নয়ন তহবিল থেকে প্রায় তিন লাখ টাকা ব্যয়ে করে এসব সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে। এতে স্বাগত জানিয়েছে এলাকাবাসী।
বামনা থানার ওসি মো. মাইনুল ইসলাম জানান, বামনা সদর ইউনিয়ন পরিষদের উদ্যোগে সব রকম আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণ করতে শহরে সিসি ক্যামেরা স্থাপন করায় অপরাধী শনাক্ত করতে পুলিশের কিছুটা সহজ হবে।










