মোঃ শাকিল আহমেদ, বামনা ( বরগুনা ) প্রতিনিধিঃ
বরগুনার বামনা উপজেলায় বামনা থানা পুলিশের অভিজানে ৩০ পিচ মাদক সহ একজন আটক।
গত ৩০ সেপ্টেম্বর/ ২৩ ইং তারিখ বরগুনা জেলার পুলিশ সুপার মোঃ আবদুস ছালাম’র দিক নির্দেশনায় বামনা থানার অফিসার ইনচার্জ মোঃ মাইনুল ইসলাম এর নেতৃত্বে এসআই (নিঃ)/কে এম রাশিদুর রহমান সংগীয় অফিসার এএসআই(নিঃ)মোঃ সিদ্দিকুর রহমান, এএসআই(নিঃ) মোঃ শহিদুল ইসলাম, এএসআই(নিঃ) মোঃ আলমাস শরীফ, এএসআই(নিঃ) মোঃ জাহিদ হোসেন এরা বামনা থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া ৩০ পিচ ইয়াবা ট্যাবলেটসহ কুখ্যাত একজন মাদক ব্যবসায়ীকে আটক করেন।
আটককৃত হলেন মোঃ সাইফুল ইসলাম(২১), পিতা-মোঃ কামাল খান, সাং-বুকাবুনিয়া, থানা-বামনা, জেলাঃ বরগুনা। আটককৃতের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন বামনা থানা অফিসার ইনচার্জ মোঃ মাইনুল ইসলাম।










