বামনা ( বরগুনা) প্রতিনিধিঃ
খন্দকার মাহবুব হোসেনের মৃত্যুবার্ষিকীতে বামনায় কোরআন খতম ও দোয়া মিলাদ মাহফিল
বাংলাদেশ জাতীয় অন্ধকল্যান সমিতি (খন্দকার মাহবুব হোসেন চক্ষু হাসপাতাল) ও বিটিসিবি ভোকেশনাল ট্রেনিং সেন্টার ফর দ্যা ব্লাইন্ড প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান,বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ও বার কাউন্সিলের সাবেক সভাপতি,প্রবীণ আইনবিদ,বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাড. খন্দকার মাহবুব হোসেন স্যারের প্রথম মৃত্যুবার্ষিকী তার জন্মস্থান বরগুনার বামনায় পালিত হয়েছে।
বিএনএসবি চক্ষু হাসপাতাল পরিচালক খন্দকার মহিদুল ইসলাম মোর্শেদ জানান, খন্দকার মাহবুব হোসেন স্যারের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে তার পরিবার ৩১ শে ডিসেম্বর রবিবার তার বাড়ী কলাগাছিয়া গ্রামের মসজিদে দিনব্যাপী কোরআন খতম, দোয়া ও মিলাদ মাহফিল শেষে বামনাবাসির মাঝে খাবার বিতরণ করা হয়।
তার সহধর্মিণী ড.ফাহাদ হোসেন বলেন, আমি খন্দকার মাহবুব হোসেনের জন্য বামনাসহ দেশবাসীর কাছে তার রুহের মাগফেরাত কামনা করছি। তিনি আরো বলেন, তার প্রথম মৃত্যুবার্ষিকীতে চক্ষু হাসপাতালের সকল কর্মকর্তা-কর্মচারিরা তার কবরে ফুল দিয়ে শ্রদ্ধা ও দোয়া মোনাজাত শেষে হাসপাতালে দিনব্যাপী ফ্রি চক্ষু চিকিৎসা প্রদান করেন।










