বানারীপাড়া প্রতিনিধিঃ পবিত্র জুমার নামাজরত অবস্থায় মুয়াজ্জিন খাদেম আব্দুল হালিম আকন (৭৫) মৃত্যুর কোলে ঢলে পড়লেন। শুক্রবার (২৭ মে) বরিশালের বানারীপাড়ার উত্তর নাজিরপুর জামে মসজিদে এ ঘটনা ঘটে। জানা গেছে, সর্বজন শ্রদ্ধেয় ধর্ম ভীরু আব্দুল হালিম আকন দীর্ঘ দিন ধরে উপজেলার বাইশারী ইউনিয়নের উত্তর নাজিরপুর জামে মসজিদের মুয়াজ্জিন ও খাদেমের দায়িত্ব পালন করে আসছিলেন।
তার সেই প্রিয় মসজিদে নামাজরত অবস্থায় তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন (ইন্নালিল্লাহি ওয়াইন্নইলাহি রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে ও নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
সন্ধ্যা ৬ টায় উত্তর নাজিরপুর ঈদগাঁহ ময়দানে জানাজা শেষে তাকে ওই গ্রামের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।










