বেতাগী (বরগুনা) প্রতিনিধি
বরগুনার বেতাগীতে আব্দুল খালেক (৫৫) নামে এক মুদি দোকানির ঝুলন্ত মরদেহ ঝুলছিল বাগানে। গত বুধবার দিবাগত রাতে তাঁর নিজ বাড়ি থেকে মরদেহ উদ্ধার করে গতকাল ময়নাতদন্ত শেষে বরগুনা জেনারেল হাসপাতালের মর্গ থেকে লাশ বাড়িত পৌঁছার পর আছরবাদ তাঁর পুরান বাড়িতে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
মৃত আব্দুল খালেক উপজেলার হোসনাবাদ ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের মৃত আ: হাকিম হাওলাদারের ছেলে। তিনি ওই এলাকার খাঁনের হাট বাজারের মুদি দোকানের মালিক।
জানা গেছে, ওই দিন দিবাগত রাতে পরিবারের সদস্যদের অগোচরে বাড়ীর কাছেই বাগানে গাছের সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে আব্দুল খালেক। পরে পরিবারের সদস্যরা তাঁর মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরগুনা জেনারেল হাসপাতালে পাঠায়।
মৃত আব্দুল খালেকের স্ত্রী কহিনুর বেগম বলেন, ‘তার কোন শত্রু নেই। পরিবারের কারো সাথে কোনো ঝগড়াও হয়নি। সে নিজেই আত্মহত্যা করে। তবে কি কারণে আত্মহত্যা করেছেন তা এই মুহুর্তে বলতে পারছি না।
বেতাগী থানার পরিদর্শক (তদন্ত) মো. আব্দুস সালাম বলেন, ঝুলন্ত মরদেহ উদ্ধার করে ময়নাতদন্ত শেষে বরগুনা জেনারেল হাসপাতালের মর্গ থেকে লাশ বাড়িত পৌঁছার পর ইতোমধ্যে তাঁর দাফনকাজ সম্পন্ন হয়েছে। এখনই আত্মহত্যার সঠিক কারণ বলা যাচ্ছেনা। তবে ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর আসল রহস্য জানা যাবে। থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।










