ঝালকাঠি প্রতিনিধিঃ বর্নাঢ্য আয়োজন ও উৎসবমূখর পরিবেশে ঝালকাঠিতে পালিতে হয়েছে হরিজন স¤প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব সূর্যপূজা । এ উৎসবকে কেন্দ্র করে মঙ্গলবার থেকে শুরু হয়ে দুই দিন ব্যাপি নদী তীরে সূর্য দেবতার পূর্জাচনা, গঙ্গাজলে অবগাহনসহ নানা আয়োজন করে শহরের প্রাচীন এ সম্প্রদায়টি । আজ বৃহস্পতিবার সূর্যউদায়ের মধ্য দিয়ে এ পূর্জ অর্চনার সমাপ্তি ঘটে।

হরিজন সম্প্রদায় বিশ্বাস করে আসছে সূর্য সকল শক্তি আর মঙ্গলের প্রতীক। তাই বশংনুক্রমে সূর্যকে তারা দেবতা জেনেই পূজা করে আসছে । শত শত বছর ধরে বাংলা কার্তিক মাসের শুক্লা পক্ষে প্রধান এ ধর্মীয় উৎসব পালন করা হয় । মঙ্গলবার ও বুধবার দু’দিন ব্যাপি উৎসব চলে । শহরের পাশ দিয়ে বয়ে যাওয়া সুগন্ধা নদীর তীরে নানা আয়োজন আর মিলনমেলায় অনুষ্ঠিত হয় পূর্জাচনা । দেবতা সূর্য সন্তুষ্ট থাকলে রোগশোক দূর হয়ে জীবজগতের মঙ্গল হবে বিশ্বাস করেই এ আয়োজন ।










