বরিশাল ব্যুরো ॥
বরিশালের আগৈলঝাড়ায় ভ্যান ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুইজন আহত হয়েছেন। শনিবার (১৬ এপ্রিল) সকালে এ দুর্ঘটনা ঘটে। আহতরা হলেন কারফা গ্রামের বুদ্ধিশ্বর হালদারের ছেলে শ্যামল হালদার (২৬) ও দক্ষিণ শিহিপাশা গ্রামের হাকিম হাওলাদারের ছেলে রাজিব হাওলাদার (২৪)।
জানা গেছে, আজ সকালে উপজেলার আগৈলঝাড়া-সাতলা সড়কে ভ্যান ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুইজন আহত হন। এ সময় স্থানীয়রা আহতদের উদ্ধার করে আগৈলঝাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. দিপা আক্তার বিষয়টি নিশ্চিত করেন।










