নিজস্ব প্রতিবেদক, বরিশাল ॥
পরাজিত ইউপি সদস্য প্রার্থী ও তার সমর্থকরা দুই দফা হামলা চালিয়ে বিজয়ী প্রার্থীর দুই সমর্থক স্বামী-স্ত্রীকে পিটিয়ে গুরুত্বর আহত করেছে। স্থানীয়রা আহতদের উপজেলা হাসপাতালে ভর্তি করেছেন। ঘটনাটি ঘটেছে জেলার গৌরনদী উপজেলার বার্থী ইউনিয়নের রাজাপুর এলাকায়।
রবিবার দিবাগত রাতে হাসপাতালে চিকিৎসাধীন উপজেলার বাঙ্গিলা গ্রামের আব্দুস সালাম সরদার জানান, বার্থী ইউনিয়ন পরিষদ নির্বাচনে তিনি ও তার পরিবার বিজয়ী ইউপি সদস্য প্রার্থী নান্টু সরদারের সমর্থক ছিলেন। নির্বাচনের শুরু থেকেই তাদের উপর প্রতিদ্বন্ধী প্রার্থী (পরাজিত) লাভলু খান ক্ষিপ্ত ছিলেন।
তারই ধারাবাহিকতায় লাভলু ও তার সহযোগিরা শনিবার বিকেলে প্রথম দফায় তার (সালাম) উপর হামলা চালায়। তিনি আরও জানান, রবিবার দুপুরে রাজাপুর এলাকায় বসে হামলাকারীরা দ্বিতীয় দফায় তাকে ও তার স্ত্রী হাসিনা বেগমকে পিটিয়ে গুরুত্বর আহত করে।










