নিজস্ব প্রতিবেদক, বরিশাল ॥
ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী উপজেলার আশোকাঠী ফিলিং স্টেশন সংলগ্ন এলাকায় চেকপোষ্ট বসিয়ে বিভিন্ন পরিবহন ও মিনি ট্রাকে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ জাটকা জব্দ করা হয়েছে। সোমবার (১৫ নভেম্বর) রাতে উপজেলা প্রশাসন, মৎস্য অফিস ও হাইওয়ে থানা পুলিশ এ অভিযান পরিচালনা করে।
এসময় জাটকা পরিবহনের দায়ে একটি মিনি ট্রাকের চালককে পাঁচ হাজার টাকা জরিমানা করেছেন উপজেলা সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলাম প্রিন্স। পরে জব্দকৃত জাটকাগুলো বিভিন্ন এতিমখানায় বিতরণ করা হয়েছে।










