বরিশাল ব্যুরো
বরিশাল সদর উপজেলা ভূমি অফিসের আয়োজনে ভূমি সেবা সপ্তাহ’র উদ্বোধন করেন বরিশাল বিভাগীয় কমিশনার মোঃ আমিন উল আহসান। বৃহস্পতিবার (১৯ মে) সকালে উপজেলা ভূমি অফিসের প্রাঙ্গণে এ অনুষ্ঠানের উদ্বোধন করা হয়েছে।
অনুষ্ঠানে জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার সভাপতিত্বে উপস্থিত ছিলেন, অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) মোঃ আনোয়ার হোসেন,অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) গৌতম বাড়ৈ, সদর উপজেলা নির্বাহী অফিসার মনিরুজ্জামান, সদর উপজেলার সহকারী কমিশনার ভূমি মোঃ তরিকুল ইসলামসহ ভূমি সংশ্লিষ্ট জেলার কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন।
উল্লেখ্য,আজ ১৯ মে থেকে ৭ দিন চলবে ভূমি সেবা সপ্তাহ।










