বরিশাল ব্যুরো ॥
স্ত্রীর দায়েরকৃত যৌতুক মামলায় গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাক্তার টিপু সুলতান জামিন লাভ করেছেন। বৃহস্পতিবার (২৮ এপ্রিল) দুপুরে বরিশালের জেলা জজকোর্টের বিচারক মো. রাশেদুজ্জামন রাজা জামিন শুনানি শেষে ডা. টিপু সুলতানের জামিন আবেদন মঞ্জুর করেন।
শুক্রবার (২৯ এপ্রিল) বিষয়টি ডা. টিপু সুলতানের আইনজীবী বরিশাল জেলা বারের সাবেক সভাপতি তালুকদার মো. ইউনুস বিষয়টি নিশ্চিত করেছেন। জানা গেছে, যৌতুকের জন্য স্ত্রীকে মারধর করার অভিযোগে বরিশালের গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. টিপু সুলতানকে (৩২)১২ এপ্রিল রাতে পুলিশ গ্রেফতার করেছিল।
তার স্ত্রী গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. মিলাদুজ্জাহান ইরা (২৮) বাদী হয়ে তার স্বামী ডা. টিপু সুলতান, শ্বশুর বাদশা ফকিরকে আসামি করে গত ১২ এপ্রিল রাতে গৌরনদী মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন।










