নিজস্ব প্রতিবেদক,
দাম্পত্য কলহের জেরধরে সম্পা আক্তার নামের এক গৃহবধু গলায় ফাঁস দেওয়া মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
পুলিশ নিহতের লাশ উদ্ধার করে শনিবার (৫ মার্চ) সকালে শেবাচিম হাসপাতাল মর্গে প্রেরণ করেছে। নিহত সম্পা জেলার আগৈলঝাড়া উপজেলার দক্ষিণ শিহিপাশা গ্রামের রিপন বেপারীর স্ত্রী।
আগৈলঝাড়া থানার এসআই মিজানুর রহমান মিশু জানান, পারিবারিক অশান্তির কারণে শুক্রবার সন্ধ্যায় স্বামীর বাড়ির বসতঘরের আড়ার সাথে গলায় ফাঁস দেয় সম্পা। পরবর্তীতে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক সম্পাকে মৃত বলে ঘোষনা করেন। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।










