বরিশাল প্রতিনিধিঃ
বিএনপি’র চেয়ারপার্সন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৩ জুন) বেলা সাড়ে ১১টায় সদররোডস্থ জেলা ও মহানগর বিএনপি দলীয় কার্যালয়ে বরিশাল জেলা ছাত্রদল দোয়া মোনাজাতের আয়োজন করে।
দোয়া-মোনাজাতের পূর্বে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন বরিশাল জেলা ছাত্রদল সভাপতি ইঞ্জিনিয়ার মাহফুজুল হক মিঠু, জেলা ছাত্রদল সাধারন সম্পাদক কামরুল আহসান।
পরে দেশনেত্রী বিএনপি চেয়াপার্সন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও সুস্থতা কামনা করা সহ বরিশালে বিভিন্ন সময়ে আন্দোলন-সংগ্রামে নিহত ছাত্রদল নেতাদের রুহের মাগফেরাত কামনা করে দোয়া মোনাজাত করা হয়।










