বরিশাল প্রতিনিধঃ
‘শিক্ষা নিয়ে গড়ব দেশ শেখ হাসিনার বাংলাদেশ’‘একটাই লক্ষ হতে হবে দক্ষ’ প্রতিপাদ্য নিয়ে কারিগরি শিক্ষার প্রচার ও প্রসারের লক্ষে বরিশাল বিভাগীয় অঞ্চলে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা সপ্তাহ উপলক্ষে র্যালি সেমিনার ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৬ই) জুন সকালে বরিশাল পলিটেকনিক ইনস্টিটিউটের আয়োজনে ও কারিগরি শিক্ষা অধিদপ্তরের নির্দেশনা ও সহযোগীতায় দিনব্যাপি এ কর্মসূচি পালিত হয়েছে।
সকাল সাড়ে নয়টায় বরিশাল বঙ্গবন্ধু উদ্যানে দিনের প্রথম কর্মসূচি বেলুন-ফেস্টুন ও শান্তির প্রতিক পায়রা উড়িয়ে দুই হাজারের অধিক শিক্ষার্থী ও অতিথি,কর্মকর্তা সহ সহ কর্মচারীদের উপস্থিতিতে এক বর্ণ্যাঢ্য র্যালির উদ্ধোধন করেন প্রধান অতিথি বরিশাল বিভাগীয় কমিশনার আমিন উল আহসান।
এসময় আরো উপস্থিত ছিলেন কারিগড়ি শিক্ষা অধিদপ্তরের বরিশাল আঞ্চলিক কার্যালয়ের পরিচালক মোঃ ইসরাইল হোসেন,বরিশাল পলিটেকনিক ইনস্টিটিউট অধ্যক্ষ প্রকৌশলী মোঃ রুহুল আমিন সহ বিভিন্ন শিক্ষক-শিক্ষিকা ও বিভিন্ন সরকারী কর্মকর্তা।










