বরিশাল ব্যুরো ॥
জেলার বাবুগঞ্জ উপজেলার বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর নগর ইউনিয়নের সহ¯্রাধিক ব্যক্তিদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রবিবার বিকেলে জাতীয়তাবাদী দল বিএনপি ও তার অঙ্গ সংগঠনের আয়োজনে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও তারেক রহমানের দীর্ঘায়ু কামনায় অনুষ্ঠিত ইফতার মাহফিলের পূর্বে ওই ইউনিয়নের দলীয় নেতাকর্মীদের মাঝে এসব ঈদ সামগ্রী বিতরন করা হয়।
ইউনিয়নের ৫ নং ওয়ার্ড বিএনপির সভাপতি খলিলুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধানঅতিথি ছিলেন ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সাধারণ সম্পাদক আদনান আলম খান বাবু। বিশেষ অতিথি ছিলেন ইউনিয়ন শাখার সহ-সভাপতি এসএম শফিউল আজম শাহিন, মোঃ দেলোয়ার হোসেন সাঈদ, ফরহাদ হোসেন মোল্লা, তপন চন্দ্র মন্ডল প্রমুখ।










