কাঁঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধিঃ
বঙ্গবন্ধুর ডাকে এদেশের মানুষ একত্রিত হয়েছিলো বিধায় অল্প সময়ের মধ্যে বাংলাদেশ স্বাধীনতা অর্জন করেছিলো, বঙ্গবন্ধু শুধু জাতির পিতা না, তিনি স্বপ্ন না দেখলে এবং এ দেশের মানুষ যদি একাত্রিত না করতে পারতেন তাহলে পাকিস্তানি আরমিদের পারাজিত করা চারটি খানি কথা নয়, ইন্ডিয়াও জীবনেও পরাজিত করতে পারে নাই। এদেশের মানুষ একাত্রিত হয়েছিলো বিধায় অল্প সময়ে মধ্যে কিছু সংখ্যক মানুষ নিয়ে আমরা স্বাধীনতা অর্জন করতে পেরেছি। ইতিহাসে এত অল্প সময়ে কোন দেশ স্বাধীনা হয় নাই।
ঝালকাঠি-১ (রাজাপুর-কাঠালিয়া) আসনের সংসদ সদস্য ব্যারিস্ট্যার এম শাহজাহান ওমর, বীর উত্তম কাঁঠালিয়া ইউএনও কাপ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
আজ শুক্রবার বিকাল ৩ টায় উপজেলা প্রশাসনের অয়োজনে উপজেলা পরিষদ মাঠে এ টুনামেন্ট অনুষ্ঠিত হয়। খেলায় উপজেলার ০৮টি দল অংশ গ্রহন করবেন। উদ্বোধনী ম্যাচে কাঠালিয়া সদর একাদশ ও চেঁচরীরামপুর একাদশ প্রতিদ্ব›দ্বীতা করেন।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ নেছার উদ্দিন এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেব উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ এমাদুল হক মনির, ভাইস চেয়ারম্যান মোঃ বদিউজ্জামান বদু সিকদার, মহিলা ভাইস চেয়ারম্যান ফাতিমা খানম, কাঠালিয়া থানা অফিসার ইনচার্জ মোঃ নাসির উদ্দিন সরকার, কাঠালিয়া সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ মাহমুদুল হক নাহিদ সিকদার।
খেলায় উপজেলার বিভিন্ন ইউনিয়ন চেয়ারম্যান, বীর মুক্তিযোদ্ধা, বিভিন্ন দপ্তরের কর্মকর্তাসহ উপজেলার ক্রীড়া সংগঠক ও খেলোয়ারবৃন্দ উপস্থিত ছিলেন।










