অনলাইন ডেস্কঃ বউ-শাশুড়ি পৃথক পৃথক প্রেমিককে সঙ্গে রাত্রিযাপনকালে এলাকাবাসী আটক করে তাদেরকে পুলিশের হাতে তুলে দেয়। এলাকাবাসীর অভিযোগ, পুত্রবধূ ও শাশুড়ির সঙ্গে এই দুই যুবকের বিবাহবহির্ভূত সম্পর্ক।
এ কারণে তারা প্রায়ই ওই বাড়িতে যাতায়াত করত। ২৮ জুন মঙ্গলবার গভীর রাতে সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় এ ঘটনা ঘটে। আটককৃত চারজন বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছে।
বিবাহবহির্ভূত সম্পর্কের কথা স্বীকার করেছেন আটককৃতরা। বিয়ের সিদ্ধান্তও নিয়েছেন বলে জানিয়েছেন আটক পুত্রবধূ এবং তার প্রেমিক। তারা বলেন, আমাদের ১১ বছরের সম্পর্ক। এখন বিয়ে করা ছাড়া কোনো উপায় নেই।
স্থানীয় ইউপি চেয়ারম্যান গানেন্দ্রনাথ বসাক জানান, ঘটনার রাতে কোনো পুরুষ ঘরে ছিল না। এ সময় ঘরে দুই যুবকের উপস্থিতি টের পেয়ে প্রতিবেশীরা পুত্রবধূ ও শাশুড়িসহ তাদের আটকে রাখে। পরে বুধবার সকালে তাদের পুলিশে সোপর্দ করেন এলাকাবাসী।
তাড়াশ থানার অফিসার ইনচার্জ (ওসি) শহিদুল ইসলাম বলেন, ‘বউ ও শাশুড়ি এবং তাদের দুই পরকীয়া প্রেমিককে আটক করে থানায় রাখা হয়েছে। এ ঘটনায় এখনো কেউ অভিযোগ করেনি। দেখছি বিষয়টি নিয়ে কী করা যায়। ’












