বরিশাল প্রতিনিধিঃ
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে ছাত্রদলের সাধারণ সম্পাদকের কটূক্তির প্রতিবাদে বরিশালে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করছে জেলা ও মহানগর আওয়ামী লীগ। শনিবার (০৪ মে) দুপুরে নগরীর সোহেল চত্বরে আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের সামনে প্রতিবাদ সমাবেশ হয়।
এতে বক্তব্য দেন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সিটি করপোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ এবং জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তালুকদার মো. ইউনুস।
এতে মেয়র সাদিক বলেন, ‘১৫ আগস্ট হত্যাকা- ঘটিয়ে খুনিরা বসে নেই। ওই দিন বেঁচে যাওয়া বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার ওপর ২১ আগস্ট গ্রেনেড হামলা করা হয়। এখন আবার তাকে হত্যার হুমকি দেয়া মানে দেশকে পুনরায় অস্থিতিশীল করে পিছিয়ে দেয়া। আমরা রাজপথে আছি, এসব হুমকি রাজনৈতিকভাবেই মোকাবিলা করব।’
সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।










