নলছিটি প্রতিনিধিঃ
ঝালকাঠির নলছিটিতে মোটর দিয়ে পুকুরে সেচ দিতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে রুবেল হাওলাদার (৩২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
রবিবার (৯ মার্চ) দুপুরে উপজেলার ভৈরবপাশা ইউনিয়নের প্রতাব এলাকায় হাজীবাড়িতে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন নলছিটি থানার ওসি আব্দুস সালাম। নিহত রুবেল হাওলাদার ওই এলাকার মোকাব্বের হাওলাদারের ছেলে।
পুলিশ ও স্থানীয় সুত্রে জানা গেছে , দুপুরে মটোর দিয়ে পুকুরের পানি সেচ করছিলেন রুবেল। এসময় অসাবধানতার জন্য বিদ্যুতায়িত হয়ে পড়েন। পরে তাকে উদ্ধার করে ঝালকাঠি সদর হাসপাতালে আনলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন।
নলছিটি থানার ওসি আব্দুস সালাম জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এবিষয়ে পরবর্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।










