অনলাইন ডেস্কঃ ঢাকা থেকে ছেড়ে আসা সিলেটগামী পারাবাত এক্সপ্রেস ট্রেনের আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস। মৌলভীবাজারের শমসের নগর এলাকায় লাগা এই আগুন জ্বলেছে ২ ঘণ্টাব্যাপী। তবে আগুন নেভালেও সিলেট-ঢাকার রেল যোগাযোগ বন্ধ রয়েছে এখনও।
আগুন নিয়ন্ত্রণের বিষয়টি নিশ্চিত করেছেন শমসের নগর রেলওয়ে স্টেশনের স্টেশনমাস্টার জামাল উদ্দিন। তিনি বলেন, ১১ জুন শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ২ ঘণ্টা পর বেলা দুইটার পর আগুন নিয়ন্ত্রণে আনা হয়। জামাল উদ্দিন জনান, ট্রেনের পাওয়ার কার থেকে আগুনের সূত্রপাত ঘটে। পরে আগুন পাওয়ার কার থেকে পাশের দুটি এসি বগিতে ছড়িয়ে পড়ে। তবে ফায়ার সার্ভিসের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে।
সূত্রঃ বাংলা ভিশন।












