অনলাইন ডেস্কঃ পদ্মা সেতু পারাপারের জন্য টোল-এর হার নির্ধারণ করে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। মঙ্গলবার (১৭ মে) রাষ্ট্রপতির আদেশক্রমে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সেতু বিভাগের উন্নয়ন অধিশাখার উপসচিব মো. আবুল হাসান স্বাক্ষরিত এই সংক্রান্ত প্রজ্ঞাপনটি জারি করা হয়।
প্রজ্ঞাপন অনুযায়ী, পদ্মা সেতু পাড়ি দিতে মোটরসাইকেলের জন্য দিতে হবে ১০০ টাকা; কার, জীপ ৭৫০ টাকা; পিকআপ ১ হাজার ২০০ টাকা; মাইক্রোবাস ১ হাজার ৩০০ টাকা; ছোট বাস (৩১ আসন বা এর কম) ১ হাজার ৪০০ টাকা; মাঝারি বাস (৩২ আসন বা এর বেশি) ২ হাজার টাকা; বড় বাস (৩ এক্সেল) ২ হাজার ৪০০ টাকা।

এছাড়া ছোট ট্রাক (৫ টন পর্যন্ত) ১ হাজার ৬০০ টাকা; মাঝারি ট্রাক (৫ টনের অধিক হতে ৮ টন পর্যন্ত) ২ হাজার ১০০ টাকা; মাঝারি ট্রাক (৮ টনের অধিক হতে ১১ টন পর্যন্ত) ২ হাজার ৮০০ টাকা; ট্রাক (৩ এক্সেল পর্যন্ত) ৫ হাজার ৫০০ টাকা; ট্রেইলার (৪ এক্সেল পর্যন্ত) ৬ হাজার টাকা; এবং ট্রেইলার (৪ এক্সেলের অধিক) ৬ হাজার টাকা + প্রতি এক্সেল ১ হাজার ৫০০ টাকা। এই আদেশ পদ্মা বহুমুখী সেতু যানবাহন চলাচলের জন্য উন্মুক্ত হওয়ার দিন থেকে কার্যকর হবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।
সূত্রঃ বাংলা ভিশন।












