যদিও শুরুতে কেন্দ্রীয় সিদ্ধান্ত মেনে নৌকার পক্ষে কাজ করার ঘোষণা দিলেও পরবর্তীতে কেন্দ্রীয় সিদ্ধান্ত উপেক্ষা করে গত ১৮ ডিসেম্বর নৌকার বিপক্ষে কাজ করার সিদ্ধান্ত নিয়ে রেজুলেশন করায় উপজেলা আওয়াম লীগের নেতাকর্মীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। ফেসবুকে ওই রেজুললেশনের কপি ছড়িয়ে পরে।
উপজেলা আ’লীগের সভাপতি এএইচএম খায়রুল আলম সরফরাজ, সাধারণ সম্পাদক জিয়া হায়দার খান লিটনসহ অন্তত ২৫ জন নেতাকর্মীর স্বাক্ষর সম্বলীত ওই রেজুলেশনে নৌকা প্রতীকের প্রার্থী ব্যারিস্টার এম শাহজাহান ওমর বীর উত্তর উপজেলা আ’লীগের নেতাদের সাথে যোগাযোগ করেনি অজুহাত উল্লেখ করে স্বতন্ত্র প্রার্থী মনিরুজ্জামান মনিরের পক্ষে কাজ করার কথা বলা হয়। উপজেলা আওয়ামী লীগের সভাপতি এএইচএম খায়রুল আলম সরফরাজ ওই রেজুলেশনের স্বাক্ষর করে কেন্দ্রীয় আওয়ামীলীগকে অবহিত করার বিষয়টিও উল্লেখ রয়েছে তাতে।
রাজাপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি এ্যাড এএইচএম খায়রুল আলম সরফরাজ জানান, নৌকার মনোনয়ন পেয়েও শাহজাহান ওমর সাহেব তার পুরোনো দল বিএনপির নেতাকর্মীদের নিয়ে ভোটের কার্যক্রম চালাচ্ছে। আ’লীগ নেতাকর্মীদের সাথে কোন যোগাযোগ করেনিনি বা কোথাও ডাকেনও নায়। এ কারনে দলীয় নেতাকর্মীরা শাহজাহান ওমরের পক্ষে কাজ না করার সিদ্ধান্ত নিয়েছে।










