ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠি-২ আসনে নৌকা প্রতীকের প্রার্থী আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমু বলেন- “ভারতসহ গণতান্ত্রিক দেশগুলো বলছে জনগণের অংশগ্রহণের মধ্য দিয়ে নির্বাচনের বৈধতা প্রমান করে। নির্বাচনে কোন দল আসলো কি আসলো না এটা কোন কথা নয়, জনগণ অংশগ্রহণ করলো কিনা সেটা হচ্ছে কথা”।
আজ শনিবার দুপুর ১২টায় সদর উপজেলার ধানসিঁড়ি ইউনিয়ন পরিষদ চত্বরে নির্বাচনী জনসভা তিনি এ সব কথা বলেন। আমির হোসেন আমু আরও বলেন, এই নির্বাচন নিয়ে সারাবিশে^ একটি ষড়যন্ত্র শুরু হয়েছে। সেটাকে মোকাবেলা করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজকে এই নির্বাচন অনুষ্ঠিত করছেন। তিনি জনগণের ভোট জনগণের কাছে ফিরিয়ে দিয়েছেন।
জনগণ চায়, তাদের ইচ্ছের প্রার্থীদের ভোট দিয়ে সরকার গঠন করবে। তাই এবারের নির্বাচন অন্যান্য নির্বাচনের চেয়ে গুরুত্বপূর্ণ। এই নির্বাচনের ফলাফল সারাবিশ^ দেখবে। কত ভাগ ভোট কাস্ট হলো এটা নিয়ে আলোচনা হবে। তারা বলে দেশের একটি দল না আসলে নির্বাচন অর্থবহ হবে না। সুতরাং প্রার্থী আছে কি নাই, কে প্রার্থী হলো এটা দেখার বিষয় নয়, ৭ জানুয়ারি ভোটারদের কেন্দ্রে এসে ভোট দিতে হবে। সারাবিশ^কে দেখাতে হবে এই দেশের মানুষ ভোটে বিশ^াসী, এই ভোট বৈধ।
এ সময় তাঁর সাথে জেলা, উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।










