ঝালকাঠি প্রতিনিধিঃ
নানা আয়োজনের মধ্য দিয়ে ঝালকাঠিতে এশিয়ান টেলিভিশনের ৯ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। মঙ্গলবার সন্ধায় স্থানীয় প্রেস ক্লাব মিলনায়তনে অতিথিদের নিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা ও আলেচনা সভার আয়োজন করা হয় । এতে প্রধান অতিথি ছিলেন ঝালকাঠি পৌর মেয়র লিয়াকত আলী তালুকদার,
বিশেষ অতিথি হিসেবে ছিলেন,আরডিসি ,বশির গাজী, প্যানেল মেয়র তরুন কর্মকার , কাউন্সিলর হাফিজ আল মাহামুদ, বীর মুক্তিযোদ্ধা ও ঝালকাঠী প্রেস ক্লবের সভাপতি চিত্ত রন্জন দত্ত, প্রেস ক্লবের সাধারন সম্পাদক এড,আককাস সিকদার সহ সাংবাদিক বৃন্দ,বিশিষ্ট ব্যবসায়ীগন সহ অন্যন্যরা উপস্থিত ছিলেন । অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এশিয়ান টেলিভিশনের জেলা প্রতিনিধি মানিক আচার্য্য।










