নলছিটি প্রতিনিধিঃ প্রধানমন্ত্রীর ১০ টি বিশেষ উদ্ভাবনী উদ্যোগ নিয়ে উপজেলা পর্যায়ে নলছিটিতে দিন ব্যাপী প্রশিক্ষন কর্মশালা সোমবার (৬জুন২০২২) সকাল ১০ টায় উপজেলা কৃষি অফিস প্রশিক্ষণ সেন্টার কার্যালয় অনুষ্ঠিত হয়।
প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথী হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ঝালকাঠির জেলা প্রশাসক মোঃ জোহর আলী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নলছিটি উপজেলা নির্বাহী অফিসার রুম্পা সিকদার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নলছিটি পৌরসভার মেয়র আঃওয়াহেদ খাঁন, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মোর্শেদা লস্কর, উপজেলা কৃষি কর্মকর্তা মিলি আক্তার।উক্ত কর্মশালা নলছিটি উপজেলা প্রশাসন আয়োজন করে।










