নলছিটি প্রতিনিধিঃ নলছিটির কুলকাঠি ইউনিয়ন ছাত্রলীগ নেতা সজিব হাওলাদার ও তার বন্ধু হাসিব ওরফে রাকিবের নেতৃতে এক ছাত্রীকে স্কুলে যাওয়ার পথে অপহরণ করার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ¡ নান্দীকাঠী আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের স্কুলের ৮ম শ্রেণির ছাত্রীকে অপহরনের অভিযোগে তার মা লাভলী বেগম বাদী হয়ে নলছিটি থানার (নম্বর- ২২, তারিখ ২৬/৫/২২ইং) মামলা দায়ের করেছে।
মামলায় তৌকাঠী গ্রামের আবু বক্করের পুত্র কুলকাঠি ইউনিয়ন ছাত্রলীগের যুগ্মসম্পাদক মোঃ সজিব হাওলাদার (২৫), হয়বৎপুরের আঃ সালামের পুত্র হাসিবওরফে রাকিব (১৯), আব্দুস সালামের পুত্র তরিকুল ইসলাম সজল (২৫) ও সাকিব (২২),আঃ বারেক হাওলাদারের পুত্র আব্দুস সালাম (৪৫), আবুল কালাম আজাদ (৪০)শফিকুল ইসলাম শুক্কুর (৫০)সহ ৭জনকে আসামী করা হয়েছে। নলছিটি থানা পুলিশ অপহরন ও অপহরনে সহয়োগীতার অভিযোগে দঃ বিঃ নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০২০ এর ৭/৩০ ধারায় রেকর্ড করা হয়েছে।
এজাহারে উল্লেখ করা হয়েছে, গত শনিবার (২১ মে) সকাল ৯.৩০ টার দিকে নলছিটি পৌর এলাকার নান্দীকাঠী আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের ৮ম শ্রেণির শিক্ষার্থী স্কুলে যাচ্ছিল। শহরের সাবেক কমিশনার মিশু মিয়ার বাড়ির সামনে সড়কে পৌছলে উপজেলার কুলকাঠি ইউনিয়নের হয়বাতপুর গ্রামের আব্দুস সালামের পুত্র হাসিব ওরফে রাকিব ও তার বন্ধু তৌকাঠী গ্রামের আবু বক্করের পুত্র মোঃ সজিব হাওলাদার স্কুলছাত্রীর পথরোধ করে। এসময় কিছু বুঝে ওঠার আগেই তারা আমার মেয়ের মুখ চেপে মোটরসাইকেলে তুলে অপহরণ করে দ্রুতো বরিশালের দিকে নিয়ে যায়। এসময় ওই স্কুল ছাত্রীর সাথে থাকা একই বিদ্যালয়ের ৭ম ও ৮ম শ্রেনির দুই ছাত্রী দৌড়ে গিয়ে বিষয়টি তার পরিবারকে জানায়।
উল্লেখ্য, নলছিটি উপজেলার কুলকাঠি ইউনিয়নের কাপড়কাঠি গ্রামের মোঃ নাসির উদ্দীনের মেয়ে তার নলছিটি পৌর এলাকার নান্দীকাঠী শ্বশুর বাড়ি সাবেক মহিলা কাউন্সিলর চাম্পা বেগমের বাড়িতে থেকে পড়াশোনা করে আসছে। ইতিপূর্বে আসামী হাসিব ওরফে রাকিব বিভিন্ন সময় আমার মেয়েকে স্কুলে যাওয়ার পথে উত্ত্যক্ত করলে বিষয়টি তার পরিবারেরকে জানালে কোন প্রতিকার পাননি বলে
জানান।
নলছিটি থানার ওসি মোঃ আতাউর রহমান আসামিদের গ্রেফতারে ও ভিকটিমকে উদ্ধারে পুলিশ ইতিমধ্যে পদক্ষেপ নিয়েছে বলে জানিয়েছেন।










