নলছিটি প্রতিনিধিঃ
ঝালকাঠির নলছিটিতে ইমাম আইডিয়াল ফাউন্ডেশন নামে একটি স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান যাত্রা শুরু করেছে।
গতরাতে উপজেলার দপদপিয়া তিমিরকাঠি মাধ্যমিক বিদ্যালয় মাঠে এর উদ্বোধন করেন ইমাম ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মো. সাইফুল ইসলাম ইমাম। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বাস্তুহারা দলের সাধারণ সম্পাদক খন্দকার অহিদুল ইসলাম বাদল।
ইমাম ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সাইফুল ইসলাম ইমাম বলেন, এই ফাউন্ডেশন নলছিটিবাসীর কল্যাণে কাজ করবে। দুস্থ মানুষের পাশে দাঁড়াবে, অন্যায়ের প্রতিবাদ করবে। এই প্রতিষ্ঠানের কার্যক্রমকে গতিশীল করতে সকলের সহযোগিতা কামনা করেছেন ফাউন্ডেশনের চেয়ারম্যান।










