ঝালকাঠি প্রতিনিধি:
দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিস্কার-পরিচ্ছন্নতা সপ্তাহ ২০২৩ উপলক্ষ্যে ঝালকাঠিতে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিার দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ফারাহ্ গুল নিঝুম। স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক সাজিয়া আফরোজ এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যানের মধ্যে বক্তব্য রাখেন, জেলা পরিষদ চেয়ারম্যান এ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির, সিভিল সার্জন ডা. এইচ এম জহিরুল ইসলাম, ঝালকাঠি পৌর সভার প্যানেল মেয়র তরুন কর্মকার।
আলোচনা সভায় শেষে একটি বর্নাঢ্য র্যালী শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে। র্যালীতে সরকারি কর্মকর্তা- কর্মচারী, শিক্ষক, সাংবাদিক, বিভিন্ন সেচ্ছাসেবি সংগঠনের প্রতিনিধিরা অংশ নেয়।










