ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠিতে ১ সপ্তাহ ধরে টানা বৃষ্টিপাত চলছে। বৃহস্পতিবার এর ধারাবাহিকতায় বেলা ১২টা থেকে ২টা পর্যন্ত মুষলধারে বৃষ্টিপাতে শহরের সকল সড়ক পানিতে ডুবে তলিয়ে ছিল এবং গ্রামাঞ্চলে এই বৃষ্টিপাতের ফলে তাৎক্ষণিক জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে।
শহরের রাস্তার পাশের দোকানগুলো মধ্যে পানি প্রবেশ করে। ৭দিন ধরে বৃষ্টিপাত কখনও ভারি আবার কখনও হালকা ধরণের বৃষ্টিপাত থেমে থেমে হচ্ছিল। তবে এর ফলে জন জীবনে খুব বেশি সমস্যা হয়নি। ঝালকাঠি শহরের পানি নিষ্কাষন ব্যবস্থা দূর্বল থাকায় ভাবি বৃষ্টিপাত হলেই শহরের রাস্তা সংলগ্ন ড্রেন থেকে দ্রæত পানি সরে যেতে না পারায় পৌরবাসিকে ঘন্টারপর ঘন্টা জলাবদ্ধতার শিকার হতে হয়।










