ঝালকাঠি প্রতিবেদকঃ
দীর্ঘ ২২ বছর পরে ঝালকাঠিতে বাংলাদেশ জামায়াতে ইসলামী কর্মী সম্মেলন অনুষ্ঠিত হবে আগামী ১৫ ফেব্রæয়ারী । আজ বৃহস্পতিবার সকালে ঝালকাঠি প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে জেলা জামায়াত।
এতে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঝালকাঠি জেলা শাখার আমীর এ্যাডভোকেট হাফিজুর রহমান জানান, কর্মীসম্মেলন সফল করতে ইতমধ্যে জেলার সবগুলো সাংগঠনিক ইউনিটে সভা করা হয়েছে। শহরে লিপলেট বিতরণ করা হয়। এ সম্মেলনে প্রায় ২৫ হাজার নেতা-কর্মী উপস্থিত থাকবে। এতে প্রধান অতিথি থাকবেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবের আমীর সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান।
শহরের ঈদগাহ ময়দায়ে শনিবার সকাল ১০ টায় এ কর্মী সম্মেলন অনুষ্ঠিত হবে। সব শেষ ২০০৩ সালে কেন্দ্রীয় নেতৃবৃন্দের উপস্থিতিতে ঝালকাঠিতে জেলা জামায়াতের কর্মীসম্মেলন অনুষ্ঠিত হয়েছিল।
এদিকে কর্মী সম্মেলন উপলক্ষ্যে শহরে মটর শোভাযাত্রা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে আজ বৃহস্পতিবার ও আগামীকাল শুক্রবার প্রচারনা মিছিল করা হবে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়। সংবাদ সম্মেলন শেষে সম্মেলস্থান পরিদর্শন করেন জেলা জামায়াতের নেতৃবৃন্দ।










