নিজস্ব সংবাদদাতা, ঝালকাঠিঃ ঝালকাঠির সদর উপজেলার নথুল্লাবাদ ইউনিয়নের হরিপাশা গ্রামের মোঃ আল আমিন হাওলাদারের সাড়ে তিন বছরের শিশু পুত্র মোঃ আব্দুল্লাহ ব্লাড ক্যান্সারে আক্রান্ত হয়েছে। তিন মাস পূর্বে ঢাকার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসায় এই শিশুটির ব্লাড ক্যান্সারে আক্রান্ত নির্ণয় হয়। শিশুটির পিতা মোঃ আল আমিন হাওলাদার পেশায় একজন রাজমিস্ত্রি এবং সম্প্রতি সে কাজ করতে গিয়ে দুর্ঘটনায় আহত হয়ে অচল হয়ে পড়েছে।
তিন পুত্র সন্তানের মধ্যে আব্দুল্লাহ সবচেয়ে কনিষ্ঠ সন্তান এবং তার চিকিৎসায় এই পরিবারটি ইতিমধ্যেই সর্বস্ব ব্যয় করেছে। শিশুটির চিকিৎসার জন্য ৫থেকে ৬ লক্ষ টাকা প্রয়োজন বলে জানিয়েছে চিকিৎসকরা। এই পরিবারের পক্ষে এই শিশুটিকে বাচাতে তার পরিবারের পক্ষে চিকিৎসার এত টাকা ব্যয় সম্ভব হচ্ছে না। শিশুটিকে বাচাতে মানবিক কারনে দেশের স¦হৃদয় ব্যাক্তিদের আর্থিক সহয়তা চেয়েছে অসহায় এই পরিবারটি। মানবিক এই সহয়তা পেলে শিশুটিকে বাচানো সম্ভব হবে। সাহায্য পাঠানোর জন্য শিশুটির মা লিপি’র পূবালী ব্যাংক লিমিটেড, নলছিটি শাখা, সঞ্চয়ী হিসাব নম্বর ৪০১৪১০১০৮৫৮৫৮ । তার পিতা মোঃ আল আমিন হাওলাদেরর বিকাশ নম্বর(র্পাসোনাল) ০১৬২০৬৭২৮৮।
(বি.দ্র. চিকিৎসার কাগজপত্র সংরক্ষিত)










