ঝালকাঠি প্রতিনিধিঃ
চলমাত্র পরিস্থিতিতে সাংরাদেশে গণমাধ্যম এবং সাংবাদিকদের ওপর হামলা মামলা ও লুটপাটের প্রতিবাদে ঝালকাঠিতে সাংবাদিকরা মানববন্ধন করেছে।
মঙ্গলবার দুপুর ১২ টার দিকে ঝালকাঠি প্রেসক্লাবের সামনের সড়কে ঘণ্টাব্যাপি এ মানবন্ধন কর্মসূচিতে জেলায় কর্মরত বিভিন্ন ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা অংশ দিয়ে বক্তব্য রাখেন।
সাংবাদিকরা বলেন, কখনই সাংবাদিকরা স্বাধীনভাবে সংবাদ প্রকাশ করতে পারেনি। যারাই ক্ষমতায় থেকেছে তারাই সাংবাদিকদের কণ্ঠরোধ করেছে।
সমাজের অসংগতি দুর্নীতি ও অনিয়মের সংবাদ প্রকাশ করা হলেই সাংবাদিকদের ওপর হামলা করা হয় এবং মামলা দিয়ে হয়রানি করা হয়। গত ৫ তারিখের পর থেকে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে গণমাধ্যমে হামলা ও গণমাধ্যম কর্মীদের ওপর হামলার বিচার ও সাংবাদিক সুরক্ষা আইন প্রনয়নের দাবি করেন তারা।










