ঝালকাঠি প্রতিনিধিঃ
বেসরকারি চ্যানেল গ্লোবাল টেলিভিশন এর প্রধান কার্যালয়ের মূল ফটকে সাংবাদিকদের উপর প্রকাশ্যে সন্ত্রাসী হামলার প্রতিবাদে এবং সন্ত্রাসী মুন্না বাহিনীকে গ্রেফতারের দাবীতে ঝালকাঠি জেলায় ‘মানববন্ধন’ ও সমাবেশ কর্মসূচি পালন করেছেন স্থানীয় সাংবাদিকরা।
শুক্রবার (১৭ জুন) সকাল সাড়ে ১০ টায় ঝালকাঠি টেলিভিশন সাংবাদিক সমিতির সামনে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।
ঝালকাঠি জেলার সাংবাদিকদের আয়োজনে ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের কেন্দ্রীয় কমিটির
প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আহমেদ আবু জাফর, ঝালকাঠি টেলিভিশন সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক বৈশাখী টেলিভিশনের জেলা
প্রতিনিধি শফিউল আজম টুটুল, সাংবাদিক রাজ্জাক হোসেন পিন্টু প্রমুখ। গ্লোবাল টেলিভিশনের ঝালকাঠি প্রতিনিধি কামরুল হাসান মুরাদ এর সঞ্চলনায় মানববন্ধনে আরো উপস্থিত ছিলেন মোহনা টেলিভিশনের রুহুল আমিন রুবেল, এশিয়ান টেলিভিশনের এম খায়রুল ইসলাম পলাশ, দৈনিক আমাদের বরিশালের বশির আহম্মেদ খলিফা, দৈনিক ভোরের অঙ্গিকারের সাইদুল ইসলাম, দক্ষিনে কন্ঠের ইমরান হোসেন আদনান, প্রথম সকালের মোঃ রিয়াজ মোর্শেদ , দৈনিক অজানা বার্তা’র ঈমাম হোসেন বিমান ও দৈনিক শিরোমনি পত্রিকার প্রতিনিধি এইচ এম নবীন সহ বিভিন্ন
শ্রেনী-পেশার মানুষ।
বক্তারা মানববন্ধন ও বক্তারা গ্লোবাল টেলিভিশনের সাংবাদিকসহ সারা দেশে সাংবাদিকদের উপর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। সেই সাথে
অবিলম্বে অপরাধীদের গ্রেফতার করে শাস্তির আওতায় আনার জন্য সংশ্লিস্ট কর্তৃপক্ষ ও মাননীয় প্রধানমন্ত্রীর কাছে দাবী জানান।










