অনলাইন ডেস্কঃ স্বতন্ত্র সংসদ সদস্য মুজিবর রহমান চৌধুরী ওরফে নিক্সন চৌধুরী জাতীয় সংসদে পদ্মা সেতু নিয়ে দেশি–বিদেশি ষড়যন্ত্রকারীদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন। এ সময় তিনি নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস, যুক্তরাষ্ট্রের সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন ও ইংল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী টনি ব্লেয়ারের স্ত্রী চেরি ব্লেয়ারের বিরুদ্ধে বাংলাদেশের পক্ষ থেকে নিষেধাজ্ঞা দেওয়ার দাবি জানান।
২৮ জুন মঙ্গলবার জাতীয় সংসদে ২০২২–২৩ অর্থবছরের প্রস্তাবিত বাজেট নিয়ে সাধারণ আলোচনা হয়।
এ সময় তিনি বলেন, ‘পদ্মা সেতু যাতে বাস্তবায়িত না হয়, এ জন্য দেশি-বিদেশি যারা এই ষড়যন্ত্রের সঙ্গে জড়িত ছিল তাদের আইনের আওতায় আনতে হবে। দাবি জানাই, ড. ইউনূস, হিলারি ক্লিনটন, টনি ব্লেয়ারের স্ত্রীর ওপর নিষেধাজ্ঞা দেওয়া হোক। যাতে ভবিষ্যতে বাংলাদেশে এসে নতুন করে কোনো ষড়যন্ত্র না করতে পারে।’












