জনতার খবর ডেস্কঃ দৈনিক পত্রিকা টক-শো বা নিউজ বুলেটিন প্রচার করতে পারবে না। তথ্য ও সম্প্রচারমন্ত্রী হাসান মাহমুদ এ কথা বলেন। তিনি আজ ৮ জুন বুধবার বেসরকারি টেলিভিশন মালিকদের সংগঠন অ্যাসোসিয়েশন অব টেলিভিশন চ্যানেল ওনার্সের (অ্যাটকো) সঙ্গে বৈঠকে এ কথা বলেছেন।
হাসান মাহমুদ বলেন, ক্লিনফিড বাস্তবায়িত না হলে বাতিল হবে অপারেটর লাইসেন্স। জাতীয় দৈনিক পত্রিকা টক-শো বা নিউজ বুলেটিন প্রচার করতে পারবে না। এ ছাড়া আইপি টিভির বিরুদ্ধে শিগগিরই ব্যবস্থা নেয়া হবে।












