ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠির জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সাংবাদিকসহ জেলা বিএনপি, জাতীয় পার্টি, ইসলামী শাসনতন্ত্র আনোদলন, জেলা পূজা উদযাপন কমিটি, সুশিল সমাজের প্রতিনিধি, বৈষম্য বিরোধেী ছাত্র প্রতিনিধি, জামায়েত ইসলামী বাংলাদেশ, হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদসহ বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে মতবিনিময় করেছেন ঝালকাঠির নবাগত জেলা প্রশাসক মোঃ আশরাফুল রহমান, রবিরার বিকাল সাড়ে ৪টায় জেলা প্রশাসকের সভাপতিত্বে মতবিনিময় সভায় ঝালকাঠির বিভিন্ন গুরুত্ব পূর্ণ বিষয়ের উন্নয়ন কর্মকান্ড পরিচালনা বিষয় জেলা প্রশাসকের কাজে তুলে ধরা হয়। এবং জেলা প্রশাসক সকলের সহযোগীতা ও সকলকে সঙ্গে নিয়ে এই সমস্যা উত্তরণের অঙ্গিকার করেন।
সভায় ইকোপার্কটির বর্তমান অবস্থা থেকে অবমুক্ত করে প্রাতিষ্ঠানিকভাবে রূপ দেয়া, ঝালকাঠি জেলা শহরে অবস্থিত পেট্টোলিয়াম ডিপোকে নদীর অপরপারে স্থাপন, কালেক্টরেট স্কুল এবং কলেজের দখলকৃত জায়গা থেকে অন্য প্রতিষ্ঠানকে সরিয়ে নেয়া, ঝালকাাঠির চিকিৎসা ব্যবস্থার উন্নতি করণ ও ঝালকাঠি শহরের বর্জ নিষ্কাসনের জন্য খান খনন, ইত্যাদি বিষয় তুলে ধরা হয়েছে। জামায়েত ইসলামী বাংলাদেশ দাবি করেছে যেহেতু বাংলাদেশ একটি সামপ্রদায়ী সম্প্রিতিরি দেশ এবং আসন্ন দূর্গা পূজায় তারা পূজা মন্ডব রক্ষায় দায়ীত্ব পালন করবেন পাশাপশি পূজা মন্ডব কমিটিকেও স্বেচ্চাসেবক নিয়োজিত রাখার অনুরোধ করেন।










